গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে লাখো মানুষের অংশগ্রহণে রোববার (১৫ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মোনাজাত শেষে বিশ্ব ইজতেমা থেকে বের হয়েছে ২৭৭৪টি জামাত। এর মধ্যে দেশি জামাত রয়েছে ২৪৮০টি। বিদেশি ২৯৪টি এবং মাস্তুরাত (মহিলা) জামাত ১৬টি।
বিশ্ব ইজতেমার শেষ দিনে আখেরি মোনাজাতের আগে হেদায়েতি বয়ান করেন মাওলানা মাওলানা ইবরাহিম দেওলা, বয়ানের অনুবাদ করেছেন কাকরাইলের শূরা সদস্য মাওলানা কারী জোবায়ের আহমাদ।
শেষ দিনের হেদায়েতি বয়ানে তাবলিগের ৬ উসুল নিয়ে আলোচনা হয়েছে এবং যারা আল্লাহর রাস্তায় চিল্লার জন্য বের হবেন তারা কিভাবে কাজ করবেন এ নিয়ে দিকনির্দেশনাপূর্ণ আলোচনা হয়েছে। এছাড়া যারা ইজতেমা ময়দান থেকে নিজ বাড়ি বা এলাকায় ফিরবেন তাদেরকে তাবলিগের কাজের সঙ্গে যুক্ত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
শেষ দিনের হেদায়েতি বয়ান শেষে আখেরি মোনাজাত পরিচালনা হয়েছে। মোনাজাতে বিশ্বশান্তি, কল্যাণ কামনা, মুসলমানদের ঈমান হেফাজত, পারস্পারিক ভ্রাতৃত্ব, উন্নত আখলাক গড়ার জন্য বিশেষ মোনাজাত করা হয়।
আখেরি মোনাজাতে আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য তওবা, সারা দুনিয়ার মুসলমান নর-নারীর গুনাহ মাফ, ঈমানের হাকিকত, ঈমানের জামাত, ঈমানি ভয়, ঈমানি মৃত্যু, ঈমানি ভ্রাতৃত্ব মজবুত করা, ঈমানি রিজিক, ঈমানের সঙ্গে কবরে ও আখেরাতে পুনরুত্থিত হওয়ার তাওফিক চাওয়া হয়।
মোনাজাতে মাওলানা মুহাম্মদ জোবায়ের বলেন, ঈমানের চেয়ে বড় কিছু নেই। ঈমান হারা না হয়ে ঈমানের সঙ্গে চলার তাওফিক কামনা করেন। ঈমানের দাবি যেন পালন করতে পারে মুসলমানরা সেজন্য আল্লাহর বিশেষ অনুগ্রহ কামনা করা হয়।
দুনিয়ার সমস্ত কাজকর্ম ঈমানের সঙ্গে করার, রাগকে খতম, নাফরমানিকে শেষ করে দিয়ে ঈমানের প্রতি আগ্রহ পয়দা করার বিশেষ আর্জি করা হয়। নামাজ প্রতিষ্ঠা, নামাজের নিয়ম-কানুন, নামাজের শিক্ষাপ্রতিষ্ঠার তাওফিক চাওয়া হয়।
বিশ্ব মুসলমানদের জানমালের হেফাজত, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র নস্যাৎ করা, ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে ঈমানদার মুসলমানদের রক্ষা করা, বাতিল শক্তির সমস্ত চক্রান্ত-ষড়যন্ত্রকে উৎখাত-নস্যাত করার মালিক আল্লাহ। হকের রাজ প্রতিষ্ঠা বাতিল শক্তিকে চিরতরে নস্যাৎ করে দিতে আল্লাহর কাছে বিশেষ সাহায্য কামনা করা হয়। মোনাজাতে বিশ্ব শান্তি ও কল্যাণের পাশাপাশি আত্মশুদ্ধির জন্য আল্লাহর সাহায্য কামনা করা হয়।
আগামী ২০ থেকে ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ভারতের মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা এতে অংশ নেবেন।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051