1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বিশ্ব ইজতেমার তারিখ নিয়ে যা জানাল আলমি শুরা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪ ৪:২৮ pm

নির্ধারিত সময়ে বিশ্ব ইজতেমা পালন করার ঘোষণা দিয়েছে আলমি শুরার সদস্যরা। অর্থাৎ, আগামী ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা পালন করবেন তারা।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে আলমি শুরার মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান।

তিনি জানান, গত বুধবার সংঘর্ষে তাদের ৩ জন সাথি মারা গেছেন। এ ঘটনায় হত্যা মামলা করা হবে।

হাবিবুল্লাহ রায়হান বলেন, মাওলানা সাদের অনুসারীরা প্রশাসনের আদেশ অমান্য করেছে। সাদপন্থিরা যদি ইজতেমা মাঠ দখলের চেষ্টা করে তাহলে সাধারণ মুসল্লিরা তাদের প্রতিহত করবে। ইজতেমায় সাধারণ মুসল্লিদের মধ্যে কোনো প্রভাব ফেলবে না।

মাওলানা সাদ তার মতবাদ থেকে ফিরে এসে ক্ষমা চাইলে এ বিভক্তির সমাধান সমাধান সম্ভব বলেও জানান তিনি।

প্রসঙ্গত, ২০২৫ সালের দুই পর্বের বিশ্ব ইজতেমার তারিখ চূড়ান্ত হয়। আগামী ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি আলমি শুরার অধীনে এবং ৭ থেকে ৯ ফেব্রুয়ারি সাদপন্থিদের অধীনে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ