বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা সোমবার ২৫ কোটি ছাড়িয়ে গেছে। অন্যদিকে পূর্ব ইউরোপের কিছু দেশে রেকর্ড পর্যায়ে নতুন করে আক্রান্ত হচ্ছেন। এসব দেশে ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ছে খুব সহজে। আক্রান্তের সংখ্যা বৃদ্ধির কারণ বহু দেশ এরই মধ্যে বাণিজ্য ও পর্যটনকে উন্মুক্ত করে দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ কথা বলা হয়েছে। এই সংস্থার বিশ্লেষণ অনুযায়ী বিশ্বে গত তিন মাসে দৈনিক গড়ে আক্রান্তের শতকরা হার কমেছে ৩৬ ভাগ। তা সত্ত্বেও সহজে বিস্তার লাভ করতে পারা ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে এখনও প্রতি ৯০ দিনে বা তিন মাসে গড়ে ৫ কোটি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। পক্ষান্তরে প্রথম দিকে আক্রান্তের সংখ্যা এই ৫ কোটিতে পৌঁছাতে সময় লেগেছিল প্রায় এক বছর।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা আশাবাদী যে, বহু দেশ টিকার কারণে এবং প্রাকৃতিক কারণে করোনা মহামারির ভয়াবহতাকে পিছনে ফেলতে সক্ষম হয়েছে।
কিন্তু শীতের সময় নিয়ে তারা সতর্কতা উচ্চারণ করেছেন। বিশেষ করে সামনেই ছুটির সময়। এ সময়ে সংক্রমণ বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহামারি বিষয়ক শীর্ষ স্থানীয় বিশেষজ্ঞ মারিয়া ভন কেরখোভ বলেছেন, আমরা মনে করি এখন থেকে ২০২২ সালের শেষ সময় পর্যন্ত এই ভাইরাসকে নিয়ন্ত্রণে আনতে পারবো। এ সময়ে আমরা ভয়াবহ সংক্রমণ এবং মৃত্যুও উল্লেখযোগ্য মাত্রায় কমিয়ে আনতে পারবো।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051