ঠান্ডা যুদ্ধের পর থেকে ইউক্রেন নিয়ে ওয়াশিংটন এবং মস্কোর মধ্যে উত্তেজনা একেবারে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছে। যুক্তরাষ্ট্রের কয়েকটি মহলের পক্ষে দাবি করা হয়েছে যে ইউক্রেন সীমান্তের কাছে প্রায় ১ লাখ ৩০ হাজার ফৌজি জমায়েত করেছে রাশিয়া। শুধু তাই নয়, ‘লাইভ ফায়ার ড্রিলস’-এর জন্য (সামরিক মহড়া) ‘বন্ধু’ দেশ বেলারুশে ট্যাঙ্ক নিয়ে গিয়েছে মস্কো। পাঠানো হয়েছে একজোড়া পারমাণবিক বোমারু বিমান।
রাশিয়ার সেই ‘লাইভ ফায়ার ড্রিলস’-এর কয়েক ঘণ্টা পরই বাইডেনের যে সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে, তাতে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘আমরা বিশ্বের অন্যতম বড় সেনাবাহিনীর মোকাবিলা করছি। এটা অত্যন্ত আলাদা পরিস্থিতি এবং দ্রুত পরিস্থিতি সংকটজনক হয়ে উঠতে পারে।’ তবে বাইডেন জানিয়ে দিয়েছেন, কোনো পরিস্থিতিতেই ইউক্রেনে বাহিনী পাঠাবেন না। তার কথায়, ‘সেটা বিশ্বযুদ্ধ হয়ে যাবে। আমেরিকান এবং রাশিয়ানরা যখন একে অপরকে গুলি করতে শুরু করেন, তখন আমরা সম্পূর্ণ ভিন্ন দুনিয়ায় চলে যাই।’
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051