জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (জেএইচইউ) দেয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ৩ কোটি ১৭ লাখ ৭৯ হাজার ৫৩৩ জনে। জেএইচইউর তথ্য অনুসারে, করোনায় বিশ্বব্যাপী মৃত্যু হয়েছে ৯ লাখ ৭৫ হাজার ১০০ জনের।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৬৯ লাখ ৩৩ হাজার ২৪৮ জন রোগী শনাক্ত হয়েছেন এবং মারা গেছেন ২ লাখ ১ হাজার ৮৮০ জন। সবচেয়ে বেশি আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দক্ষিণ এশিয়ার এ দেশটিতে বৃহস্পতিবার পর্যন্ত করোনা রোগীর সংখ্যা ৫৬ লাখ ৪৬ হাজার ১০ জন এবং মৃত্যু হয়েছে ৯০ হাজার ২০ জনের।
ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ৪৫ লাখ ৯১ হাজার ৩৬৪ জন এবং মৃত্যু হয়েছে এক লাখ ৩৮ হাজার ১০৫ জনের।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051