1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বিশ্বব্যাংকের এমডি শনিবার ঢাকায় আসছেন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩ ৭:০১ pm

বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অ্যাক্সেল ভ্যান ট্রটসেনবার্গ শনিবার (২১ জানুয়ারি) তিন দিনের সফরে ঢাকা আসছেন। এটা অ্যাক্সেল ভ্যান ট্রটসেনবার্গের প্রথম বাংলাদশ সফর।

শুক্রবার (২০ জানুয়ারি) বিশ্বব্যাংকের ঢাকা অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে।

সফরকালে ভ্যান ট্রটসেনবার্গ রোববার (২২ জানুয়ারি) বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে অংশিদারিত্বের ৫০ বছর পূর্তি এবং দেশের উল্লেখযোগ্য অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন অর্জন অনুষ্ঠানে যোগ দেবেন।

এ সময় তার সঙ্গে থাকবেন দক্ষিণ এশিয়া অঞ্চলের বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার।

বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সম্পর্কে অ্যাক্সেল ভ্যান ট্রটসেনবার্গ বলেন, এ দেশ মানব উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু অভিযোজনে সফল উদ্ভাবনের মাধ্যমে দারিদ্র্য কমাতে কি করা যেতে পারে, তা বিশ্বকে দেখিয়েছে।

‘বিশ্বব্যাংক বাংলাদেশের সঙ্গে তার ৫০ বছরের অংশীদারিত্ব এবং দেশের উল্লেখযোগ্য উন্নয়ন যাত্রার অংশ হওয়ার জন্য গর্বিত। আমি আমার সফর এবং এই সাফল্যগুলি সরাসরি দেখার জন্য অপেক্ষা করছি। ‘ যোগ করেন তিনি।

বাংলাদেশ সফরকালে ভ্যান ট্রটসেনবার্গ প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আহম মুস্তাফা কামাল এবং অন্যান্য ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং উন্নয়ন সহযোগীদের সঙ্গে দেখা করবেন। তিনি বিশ্বব্যাংক-সমর্থিত প্রকল্পগুলো পরিদর্শনও করবেন।

স্বাধীনতার পর থেকে বাংলাদেশকে সহায়তাকারী প্রথম উন্নয়ন সহযোগী বিশ্বব্যাংক। এ পর্যন্ত ব্যাংক প্রায় ৩৯ বিলিয়ন ডলার প্রতিশ্রুতি দিয়েছে। যার বেশিরভাগই অনুদান বা স্বল্প সুদের ঋণ।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ