নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনার (এনইউবিটিকে) সাংবাদিকতা বিভাগের ৫ম সেমিস্টারের ছাত্রী ফারহানা ইয়াসমিন মহুয়ার (২১) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে পৌরসভা মোড়ের মহুয়ার মামার বাসা থেকে লাশ উদ্ধার করে সুরতহাল করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
এনইউবিটিকের সাংবাদিকতা বিভাগের শিক্ষক মুস্তাফিজুর রহমান বলেন, মহুয়া ভালো ছাত্রী ছিল। তার এমন মৃত্যুতে আমরা শোকাহত। তার কোনো ভাইবোন ছিল না। মামার বাসায় থেকে লেখাপড়া করত। সে সাংবাদিকতা বিভাগের ১ম ব্যাচের শিক্ষার্থী ছিল। সর্বশেষ আমার সঙ্গে কথা হলে সে জানিয়েছিল, আপাতত সেমিস্টারের টাকা দিতে পারছি না। কারণ বিদেশে যাওয়ার চেষ্টা করছি। দুই জায়গায় টাকা দেওয়া সম্ভব হচ্ছে না।
খালিশপুর থানার ইন্সপেক্টর তদন্ত নিমাই চন্দ্র কুন্ডু জানান, থানার নিকটস্থ পৌরসভার মোড়ে মহুয়ার মামা বাড়ি থেকে তার লাশটি উদ্ধার করা হয়। এ বিষয়ে তার মামা বাবু একটি অভিযোগ দাখিল করেছেন।
তিনি বলেন, মহুয়ার মা এবং আরেক মামাও আত্মহত্যা করে মারা গিয়েছিলেন। তার বাবা অন্যত্র বিয়ে করেছেন। ছয় মাস আগেও মহুয়া কাউকে না বলে বাসা থেকে চলে গিয়েছিল। পরবর্তীতে তাকে পুলিশের মাধ্যমে বাসায় ফিরিয়ে আনা হয়। আত্মহত্যার কারণ জানা যায়নি। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051