1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩ ১১:৩৫ pm

সিলেটে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম শর্মী রানী নাথ (২০)। বৃহস্পতিবার বিকালে মহানগরীর টিলাগড় এলাকার সৈয়দ মঞ্জিল নারী হোস্টেল থেকে লাশটি উদ্ধার করা হয়।

শর্মী দক্ষিণ সুরমা জালালপুর এলাকার সত্যেন্দ্র চন্দ্র নাথের মেয়ে। তিনি মেট্রোপলিটন ইউনিভার্সিটির সিএসই বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। এক বছর ধরে টিলাগড় এলাকার ওই হোস্টেলের ২য় তলায় থাকতেন তিনি।

সিলেট শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ৪-৫ দিন ধরে হোস্টেলে অস্বাভাবিক আচরণ করছিলেন শর্মী। খাওয়া-দাওয়া না করে দুর্বল হয়ে পড়েছিলেন। গত দুদিন ধরে তিনি বিশ্ববিদ্যালয়েও যাননি। এমন তথ্য দিয়েছেন হোস্টেলের সহপাঠীরা। লাশ উদ্ধারের সময় শর্মীর বিছানায় বেশ কয়েকটি ঘুমের বড়িও পাওয়া গেছে।

ওসি জানান, লাশটি উদ্ধারের পর সুরতহাল তথ্য সংগ্রহ করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে জানা যাবে আত্মহত্যা না অন্যকিছু।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ