সিলেটের বিশ্বনাথ উপজেলায় মো. ইসমাঈল আলী (৩৫) নামের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তিনি উপজেলার সদর ইউনিয়নের পুরান সিরাজপুর গ্রামের মৃত মনজুর আলীর ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার ভোররাতে নিজ বাড়ী থেকে তাকে আটক করেন বিশ্বনাথ পুলিশ স্টেশনের উপ-পরিদর্শক (এসআই) আফতাবুজ্জামান রিগ্যান।
তিনি জানান, ২০১৯ সালে তার বিরুদ্ধে হওয়া চেক ডিজঅনারের (এনআইএক্ট) দু’টি মামলায় ৮ মাসের সাজা হয় তার। দণ্ড নিয়ে এক বছর যাবৎ পলাতক ছিল সে। এক পর্যায়ে দুবাই পাড়িও জমায়। সম্প্রতি দেশে ফিরলে আজ ভোররাতে তাকে পাকড়াও করা হয়।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051