1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী দাওগাঁও ইউনিয়নের চেয়ারম্যানসহ ৪ জন গ্রেফতার: প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবি সরকারি কর্মকর্তাদের জন্য স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা সাজিনাস হাসপাতালের পরিচালকসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পরীমণি ইস্যুতে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা, পুলিশ দম্পতি গ্রেপ্তার ১৪ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ
৪৫ ভাগই তিন দেশে

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ছাড়ালো ১০ লাখ  

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০ ১১:৪২ am

কোভিড-১৯ এ বিশ্বজুড়ে মৃত্যু ১০ লাখ ছাড়িয়ে গেছে। মোট মৃত্যুর প্রায় অর্ধেকই ঘটেছে তিনটি দেশ, যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারতে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার বাংলাদেশের স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা নাগাদ করোনা মহামারীতে মৃত্যু ১০ লাখ ৮২৫ জনে দাঁড়িয়েছে।

প্রাণঘাতী এই ভাইরাসে শুধু যুক্তরাষ্ট্রেই মৃত্যু হয়েছে ২ লাখ ৫ হাজার ৬২ জনের। এরপরে থাকা ব্রাজিলে মৃত্যু হয়েছে ১ লাখ ৪২ হাজার ৫৮ জনের এবং তৃতীয় স্থানে থাকা ভারতে মৃতের সংখ্যা ৯৫ হাজার ৫৪২ জনে দাঁড়িয়েছে।

বিশ্বব্যাপী কোভিড-১৯ এ মোট মৃত্যুর প্রায় ৪৫ শতাংশ ঘটেছে এই তিনটি দেশে আর তিন ভাগের একভাগ ঘটেছে লাতিন আমেরিকায়।

সেপ্টেম্বরের এ পর্যন্ত গড় মৃত্যুর ওপর ভিত্তি করে করা বার্তা সংস্থা রয়টার্সের হিসাব অনুযায়ী, প্রতি ২৪ ঘণ্টায় বিশ্বে ৫ হাজার ৪০০ জনেরও বেশি লোকের মৃত্যু হচ্ছে।

এই হিসাবে প্রতি ঘণ্টায় প্রায় ২২৬ জনের এবং প্রতি ১৬ সেকেন্ডে একজনের মৃত্যু হচ্ছে। ৯০ মিনিটের একটি ফুটবল ম্যাচ দেখার মধ্যেই গড়ে ৩৪০ জনের মৃত্যু হচ্ছে।

বিবিসি জানিয়েছে, প্রকৃত মৃত্যুর সংখ্যা সম্ভবত আরও অনেক বেশি বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

এদিকে শীত মৌসুম আসতেই উত্তর গোলার্ধে বিশেষ করে ইউরোপের দেশগুলোতে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ (সেকেন্ড ওয়েভ) শুরু হয়েছে। সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে লকডাউনসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে দেশগুলো।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের ঘোষণা আসে। ১৮ মার্চ দেশে প্রথম করোনায় মৃত্যুর ঘটনা ঘটে।

সোমবারের স্বাস্থ্য অধিদফতরের দেয়া সংবাদ বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, এখন পর্যন্ত দেশে ৩ লাখ ৬০ হাজার ৫৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আর দেশে করোনায় মোট মৃত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ১৯৩।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ