টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে গতকাল শুক্রবার প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচেই দারুণ কেটেছে বাংলাদেশের। ব্যাটিংয়ে সফল ছিলেন লিটন দাস, মোহাম্মদ নাইম, নুরুল হাসান সোহানরা। বোলিংয়েও মোটামুটি ভালো দিন কেটেছে লাল-সবুজদের। দুই বিভাগের কল্যাণে আনঅফিসিয়াল প্রস্তুতি ম্যাচে ওমান ‘এ’ দলকে ৬০ রানে হারিয়েছে বাংলাদেশ।
মাসকাটের ওমান ক্রিকেট একাডেমি মাঠে ২০ ওভারে ৪ উইকেটে ২০৭ রান করে বাংলাদেশ।
তিন চার ও দুই ছক্কায় ৫৩ বলে ৬৬ করে স্বেচ্ছা-অবসরে যান নাঈম। লিটন আউট হন ৬ চার ও ১ ছক্কায় ৩৩ বলে ৫৩ করে। সৌম্য সরকার এই ম্যাচেও ব্যর্থ ছিলেন। তিনি করতে পরেন কেবল ৮। মুশফিকও জ্বলে উঠতে পারেননি। তিনি আউট হন প্রথম বলেই।
তবে, সবচেয়ে বেশি আলো কেড়েছেন নুরুল হাসান সোহান। শেষ দিকে ঝড় তোলেন তিনি। সাত ছক্কায় এই কিপার-ব্যাটার উপহার দেন ১৫ বলে অপরাজিত ৪৯ রানের দুর্দান্ত ইনিংস।
রান তাড়ায় ওমান ২০ ওভারে তোলে ৯ উইকেটে ১৪৭ রান। বাংলাদেশ দলের হয়ে তিনটি উইকেট নিয়েছেন শরিফুল। সাইফউদ্দিন নিয়েছেন দুটি উইকেট। এক উইকেট নিয়েছেন নাসুম আহমেদ।
বিশ্বকাপের আগে এরপর অফিসিয়াল দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাবে বাংলাদেশ দল। আবুধাবিতে আগামী মঙ্গলবার প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এরপর বৃহস্পতিবার প্রতিপক্ষ আয়ারল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ : ২০ ওভারে ২০৭/৪ (নাঈম ৬৬ (স্বেচ্ছাবসর), লিটন ৫৩, সৌম্য ৮, মুশফিক ০, আফিফ ৬, সোহান ৪৯*, শামীম ১৯*; রাফিউল্লাহ ৪-০-৪৮-০, ওবায়েদউল্লাহ ৩-০-৩৭-০, মেহরান ২-০-২৫-০, কালিম ৪-০-৩৯-২, শোয়েব ২-০-২২-০, সময় ৪-০-২৪-২, প্রুথভিকুমার ১-০-৯-০)।
ওমান ‘এ’ : ২০ ওভারে ১৪৭/৯ (অক্ষয় ০, প্রুথভিকুমার ১, শোয়েব ৪৩, খালিদ ৭, কালিম ৭, খুররম ১১, মেহরান ১৯, রউফ ১৯, রাফিউল্লাহ ৩১, সময় ১*; নাসুম ৪-১-২২-১, মেহেদি , শরিফুল ৪-০-৩০-৩, সাইফ ৪-০-১৭-২, সৌম্য ৩-০-৩৫-০, আফিফ ১-০-৪-১, শামীম ১-০-৭-০)।
ফল : বাংলাদেশ ৬০ রানে জয়ী।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051