রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের করোনা আক্রান্ত এমপি ডা. মনসুর রহমানকে ঢাকায় আনা হয়েছে। এরপর তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) এমপি মনসুর রহমানের ব্যক্তিগত সহকারী শফিক তরফদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার সকাল ১০টার দিকে এমপি মনসুর রহমানকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে রাজশাহীর হযরত শাহমখদুম (র.) বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়।
এরপর বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে তাকে ঢাকায় আনা হয়। ঢাকায় নামার পর দুপুর ১২টার দিকে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছে।
এর আগে গত শনিবার রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় এমপি মনসুরের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। পরদিন রোববার তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়।
শফিক তরফদার জানান, এমপি ডা. মনসুর রহমানের ডায়াবেটিকের সমস্যা রয়েছে। এছাড়া অন্য কোনো সমস্যা নেই। তিনি শারীরিকভাবে ভালো আছেন। তার পরিবারের কোনো সদস্যও করোনায় আক্রান্ত হননি।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051