1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বিরতির পর যেসব সিনেমা নিয়ে ব্যস্ত কেয়া

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২ ৮:০২ am

ক্যারিয়ারে বিরতি দিয়ে ২০১৮ সাল থেকে নিয়মিত অভিনয় করছেন চিত্রনায়িকা সাবরিনা সুলতানা কেয়া। এরই মধ্যে এক গুচ্ছ সিনেমার কাজ শেষ করেছেন তিনি।

রাকিবুল আলম রাকিব পরিচালিত তার অভিনীত ‘ইয়েস ম্যাডাম’ সিনেমাটি আগামী নভেম্বর মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ৫ সেপ্টেম্বর তথ্যটি জানিয়েছেন কেয়া নিজেই।

এ প্রসঙ্গে তিনি বলেন, আমি এ সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছি। করোনাকালের আগেই সিনেমাটির সব কাজ শেষ করেছিলাম। আশা করছি আমার অভিনীত নতুন সিনেমাগুলো পর্যায়ক্রমে মুক্তি পাবে। আগেও দর্শকের কাছ থেকে ভালো সাড়া পেয়েছি। আশা করছি সামনেও তা অব্যাহত থাকবে।

এদিকে নতুন একটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন এ চিত্রনায়িকা। সালমান জসীমের পরিচালনায় এটির নাম ‘পরানের পরান’। মেহেদী হাসানের পরিচালনায় ‘জল জোছনা’, রাকিবুল ইসলাম রাকিবের ‘ কথা দিলাম’ ও ‘সীমানা’ সিনেমাগুলোতেও কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে কেয়াকে।

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ