1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বিয়ে বাড়ির খাবার গেল এতিমখানায়, গুনতে হল জরিমানা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জুলাই, ২০২১ ১১:৩২ pm

গাজীপুরের টঙ্গীতে বিয়ে বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার দুপুরে টঙ্গী পূর্ব থানাধীন গাজীপুরা কাজীবাড়ি শহীদুল ইসলামের বাড়িতে এ অভিযান চালানো হয়।

কাজীবাড়ির শহিদুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া মো. ফাহিমের (৪৫), কন্যা বর্ষার বিয়ের আয়োজন করা হয়। করোনা মহামারীর কারণে দেশে কঠোর লকডাউন চলমান অবস্থায় বিয়ের আয়োজন করার সংবাদ পেয়ে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিজ এলাহি সেখানে যান।

তিনি ঘটনাস্থলে পৌঁছে বিয়ের আয়োজন বন্ধ করে দেন এবং দেশে কঠোর লকডাউনের ভিতরে বিয়ের আয়োজন করায় কনের পিতা মো. ফাহিমকে (৪৫) ১০ হাজার টাকা এবং বাড়ির মালিক মো. শহিদুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া বিয়ের জন্য প্রস্তুতকৃত খাবার এরশাদ নগর এলাকায় একটি এতিমখানায় এতিম শিশুদের মধ্যে বন্টন করে দেন ম্যাজিস্ট্রেট।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ