বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলামকে সংগঠন থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে জেলা যুবলীগ।
জেলা যুবলীগের আহ্বায়ক রাশেদ ইউসুফ জুয়েল সই করা সংগঠনের প্যাডে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় তাকে এ অব্যাহতির ঘোষণা দেওয়া হয়। তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।
এতে বলা হয়েছে, জরুরি সিদ্ধান্ত মোতাবেক কাজীপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলামকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সংগঠন থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হলো।
এরআগে গত ২ ডিসেম্বর ‘২ সন্তানের বাবা যুবলীগ নেতার বাড়িতে তরুণীর অনশন’ ও ১৩ ডিসেম্বর ‘যুবলীগ নেতার নামে মামলা করে হুমকিতে তরুণী শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে ধর্ষণের ঘটনায় থানায় মামলা করার পর ভুক্তভোগী তরুণী ও তার পরিবারকে যুবলীগ নেতা আসলাম হুমকি-ধামকি দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। এমন অভিযোগ এনে বুধবার (১৩ ডিসেম্বর) সিরাজগঞ্জ শহরে সংবাদ সম্মেলন করে প্রশাসনের কাছে নিরাপত্তা চান তিনি।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051