নারায়ণগঞ্জের ফতুল্লায় বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় আশরাফুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে ফতুল্লার উত্তর নরসিংপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আশরাফুল ইসলাম (৩৯) উত্তর নরসিংপুর এলাকার রেজাউলের বাড়ির ভাড়াটিয়া।
মামলায় উল্লেখ করা হয়, আশরাফুল বিবাহিত। তার স্ত্রীকে নিয়ে রেজাউলের বাড়িতে ভাড়া থাকেন। আর বাড়ির কাছে একটি রিকশার গ্যারেজে মিস্ত্রির কাজ করায় আশরাফুলের সঙ্গে তরুণীর পরিচয় হয়। একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে তুলে রোববার বিকালে তরুণীকে ভাড়া বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করে আশরাফুল। ধর্ষণের সময় তার স্ত্রী বাসায় ছিলেন না।
ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ রিজাউল হক জানান, এ ঘটনায় তরুণীর মা বাদী হয়ে মামলা করেছেন। ধর্ষক আশরাফুলকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051