1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বিমান বিধ্বস্ত হয়ে নাইজেরিয়ার সেনাপ্রধান নিহত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২২ মে, ২০২১ ১০:৪২ am

বিমান বিধ্বস্ত হয়ে নাইজেরিয়ার সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইব্রাহিম আত্তাহিরু (৫৪) নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা বাকি আরোহীও নিহত হয়েছেন।

শনিবার (২২ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

নাইজেরীয় বিমান বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির রাজধানী থেকে ১৮০ কিলোমিটার দূরে উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কাদুনায় কাদুনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি।

গত জানুয়ারিতেই সেনাপ্রধানের দায়িত্ব নিয়েছিলেন ৫৪ বছর বয়সী আত্তাহিরু। দেশটিতে চলমান জঙ্গি তৎপরতা দমনে সরকারের তৎপরতা বাড়ানোর পরিকল্পনার অংশ হিসেবেই তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছিল।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ