1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
আবুধাবি থেকে আসা

বিমান থেকে ৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০ ১১:৫৩ pm

আবুধাবি থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে প্রায় ৮ কেজি স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। শুক্রবার তল্লাশি চালিয়ে এই স্বর্ণ উদ্ধার করা হয়।জব্দ স্বর্ণের মূল্য প্রায় ৫ কোটি টাকা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শুক্রবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন গোয়েন্দারা। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সকাল ১০টা ২০ মিনিটে আবুধাবি থেকে আসা বিমানের বিজি ০২৮ ফ্লাইটে তল্লাশি চালানো হয়।

তল্লাশি চালিয়ে ওই ফ্লাইটের ৪টি সিটের নিচে অভিনব উপায়ে লুকানো ৬৮টি সোনার বার পাওয়া যায়। যার মোট ওজন সাত কেজি ৮৮৮ গ্রাম। জব্দ স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ কোটি ৭৩ লাখ ২৮ হাজার টাকা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক মুহাম্মদ মুবিনুল কবীর বলেন, জব্দ স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বিষয়ে একটি ফৌজদারি মামলার প্রস্ততি চলছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ