1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বিমানে ২৩ হাজার মার্কিন ডলার চুরির অভিযোগ চীনা যাত্রীর বিরুদ্ধে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩ ১২:০৩ am

একজন চীনা নাগরিকের বিরুদ্ধে বিমানে সহযাত্রীদের কাছ থেকে নগদ অর্থ চুরির অভিযোগ আনা হয়েছে। ওই ব্যক্তি তিন সহযাত্রীর কাছ থেকে ২৩ হাজার মার্কিন ডলারের বেশি নগদ অর্থ চুরি করেছেন। সম্প্রতি ভিয়েতনাম থেকে সিঙ্গাপুর যাওয়ার একটি ফ্লাইটে এ ঘটনা ঘটে। পিটিআইয়ের বরাত দিয়ে এনডিটিভি বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আদালতের অভিযোগপত্র অনুসারে অভিযুক্ত চীনা নাগরিকের নাম ঝাং শিউকিয়াং। ৫২ বছর বয়সী এই ব্যক্তি সিঙ্গাপুর এয়ারলাইনসের মালিকানাধীন সহযোগী সংস্থা স্কুট পরিচালিত কম খরচের ফ্লাইটে সহযাত্রীদের নগদ অর্থ চুরি করেছেন।

এয়ারলাইনসের একজন মুখপাত্র সিএনএনকে জানিয়েছেন, ১৬ ডিসেম্বর ভিয়েতনামের হো চি মিন সিটি থেকে সিঙ্গাপুর যাওয়ার একটি ফ্লাইটে ঘটে যাওয়া একটি ঘটনা সম্পর্কে তারা অবগত।

মুখপাত্র বলেছেন, ‘কেবিনে একজন যাত্রীর সন্দেহভাজন চুরির বিষয়ে আমাদের কেবিন ক্রুকে সতর্ক করা হয়েছিল।

এরপর বিমানবন্দর পুলিশ বিভাগকে বিষয়টি জানানো হয়। সংশ্লিষ্ট যাত্রীদের তদন্তের জন্য বিমানবন্দর কর্তৃপক্ষ বিমান থেকে নামিয়ে নিয়ে যায়।’
স্কুট বলেছে, তারা এ ঘটনা সম্পর্কে আরো বিশদ বিবরণ দিতে পারবে না। কিন্তু তারা ক্রু এবং যাত্রীদের ফ্লাইটে সতর্ক থাকার জন্য বলেছিল।

এয়ারলাইনসের বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের ক্রুরা সতর্ক থাকতে এবং আমাদের ফ্লাইটে কোনো সন্দেহজনক আচরণের বিষয়ে কর্তৃপক্ষকে সতর্ক করার জন্য প্রশিক্ষিত। আমরা সব সময় যাত্রীদের তাদের মূল্যবান জিনিসগুলো রক্ষার পরামর্শ দিই।’



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ