রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। তার নাম পরিচয় এখনও জানতে পারেনি পুলিশ।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) বিমানবন্দর পুলিশ ফাঁড়ির এএসআই মো. সাকলাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকাগামী মালবাহী একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই ওই বৃদ্ধের মৃত্যু হয়।
সাকলাইন জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তার পরনে সাদা গেঞ্জি ও চেক লুঙ্গি রয়েছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051