ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মুতে বিমানবন্দরে বিস্ফোরণে দুজন গুরুতর আহত হয়েছেন। ভারতের বিমানবাহিনী পরিচালিত জম্মুর সাতওয়ারি বিমানঘাঁটিতে শনিবার দিবাগত রাত ২টায় বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
খবর পেয়ে রাতেই বোম ডিসপোসাল ইউনিট ও ফরেনসিক টিম ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ভারতের বিমানবাহিনী স্থানীয় থানায় একটি এফআইআর দায়ের করেছে।
জম্মুর ওই বিমানবন্দরটি রানওয়ে ও ট্রাফিক কন্ট্রোল নিয়ন্ত্রণ করে ভারতের বিমানবাহিনী। বিমানবাহিনী ছাড়াও কাশ্মীরের সাধারণ যাত্রীদের জন্যও বিমানবন্দরটি ব্যবহৃত হয়।
কে বা কারা এ বিস্ফোরণের সঙ্গে জড়িত তা এখন পর্যন্ত জানা যায়নি।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051