1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বিমানবন্দরে নেমেই গ্রেফতার সিকদার গ্রুপের এমডি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১ ১২:৩৯ pm

 

এক্সিম ব্যাংকের করা একটি হত্যা চেষ্টা মামলায় পলাতক ছিলেন। বাবার মৃত্যু সংবাদে দেশে ফিরেছিলেন। ঢাকায় বিমানবন্দরে নেমেই গ্রেফতার হলেন রন হক শিকদার। তিনি সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক।

আজ শুক্রবার সকাল ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। ডিবির অতিরিক্ত উপ কমিশনার গোলাম সাকলায়েন গণমাধ্যমকে বলেন, এক্সিম ব্যাংকের করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। মামলার অপর আসামি দিপু হক সিকদার দেশে ফেরেননি। এ কারণে তাকে গ্রেফতার দেখানো যায়নি।

 

উল্লেখ্য, এক্সিম ব্যাংকের দুই কর্মকর্তাকে নির্যাতন ও গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে সিকদার গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার ও তার ভাই দিপু হক সিকদারের বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় মামলা করে ব্যাংক কর্তৃপক্ষ গত বছরের ১৯ শে মে।

এতে বলা হয়, গত ৭ মে রন ও দিপু এক্সিম ব্যাংকের এমডি মুহাম্মদ হায়দার আলী মিয়া ও অতিরিক্ত এমডি মুহাম্মদ ফিরোজ হোসনেকে একটি অ্যাপার্টমেন্টে বন্দি করে রাখা হয়। তাদেরকে গুলি করে হত্যা করার চেষ্টা করা হয়।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ