রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছয়টি গুরুত্বপূর্ণ দপ্তরের পরিচালক পদত্যাগ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী।
বুধবার (৬ই জুলাই) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রক্টর, পরিবহনপুলের পরিচালক, লাইব্রেরী পরিচালক, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট, বহিরাঙ্গন বিভাগের পরিচালক এবং ছাত্র উপদেষ্টা ও পরামর্শ দপ্তরের পরিচালক পদত্যাগ করেন।
তারা হলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট ড. বিজন মোহন চাকী, প্রক্টর মো. শরিফুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক সৈয়দ আনোয়ারুল আজিম, বহিরাঙ্গন কার্যক্রম দপ্তরের পরিচালক সাব্বীর আহমেদ চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি পরিচালক ড. গাজী মাজহারুল আনোয়ার এবং পরিবহনপুলের পরিচালক ড.কামরুজ্জামান।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয় প্রক্টর মো. শরিফুল ইসলাম বলেন, ‘আমি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি। অন্যরা কেন পদত্যাগ করেছে সে বিষয়ে কোনো মন্তব্য করতে পারবো না।’
এ বিষয়ে জানতে অন্যান্য পরিচালকদের মোবাইলে একাধিকবার কল দেওয়া হলে তারা কেউ ফোন রিসিভ করেননি।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051