বিশ্বজুড়ে হঠাৎ স্তব্ধ বহু আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নিউজ ওয়েবসাইটগুলোর পরিষেবা। আজ মঙ্গলবার বিকাল ৪টা ৫০ মিনিটে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েবসাইটগুলো খুলতে গেলেই Error 503 মেসেজ দেখানো হচ্ছে হোমপেজ খোলার পরিবর্তে।
তালিকায় রয়েছে নিউইয়র্ক টাইমস, বিবিসি নিউজ, ফিনান্সিয়াল টাইমস, দ্যা গার্ডিয়ান-এর মত সারা বিশ্বে জনপ্রিয় আন্তর্জাতিক ওয়েবসাইটগুলো।
503 সার্ভিস অ্যাভেলেবেল মেসেজটির অর্থ সংশ্লিষ্ট ওয়েবসাইটের সার্ভারটি গ্রাহকের পছন্দ অনুযায়ী পাতাটা খুলতে অক্ষম। সাধারণত যান্ত্রিক কারণেই সার্ভারের এই ধরনের সমস্যা হয়ে থাকে। যদিও এক্ষেত্রে ঠিক কী কারণে একাধিক ওয়েবসাইটেরই পাতাই খুলছে না তা স্পষ্ট নয়। হ্যাকাররা ঘটনায় জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। সূত্র: নিউজ এইট্টিন, আনন্দবাজার
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051