লালমনিরহাটের হাতীবান্ধায় অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদী তীরবর্তি লোকজন ও পানি উন্নয়ন বোর্ড আকস্মিক বন্যার আশঙ্কা করছে। বৃহস্পতিবার (০৮ জুলাই) সকাল থেকে বাড়তে থাকা পানি রাত ৯টায় বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে বাড়তে থাকা পানি সন্ধ্যা ৬টায় বিপৎসীমার ছয় সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। আর রাত নয়টায় তিস্তার পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে ব্যারাজের ৪৪টি জলকপাটের সবগুলো খুলে রাখা হয়েছে। অপরদিকে ভারতের গজলডোবা ব্যারাজেরও সবগুলো জলকপাট খোলা রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
এ দিকে রাতে ব্যারাজ এলাকা পরিদর্শন করেছেন লালমনিরহাট জেলা প্রশাসক মো. আবু জাফর। এ বিষয়ে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান, ভারত থেকে আসা পানির ঢলে নদীর পানি বৃদ্ধি হয়েছে। বর্তমানে বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে তিস্তার পানি প্রবাহিত হচ্ছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051