1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বিনা চিকিৎসায় এইডস থেকে সেরে উঠেছেন মার্কিন নারী!

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০ ৩:২৭ pm

কোনো চিকিৎসা ছাড়াই প্রাণঘাতী এইডস রোগ থেকে সেরে উঠেছেন যুক্তরাষ্ট্রের এক নারী। এমনই এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে নেচার পত্রিকায় সাম্প্রতিক প্রকাশিত এক গবেষণায়।

জানা গেছে, ১৯৯২ সালে এইচআইভি এইডস আক্রান্ত হয়েছিলেন ক্যালিফোর্নিয়ার বাসিন্দা লরিন উইলিনবার্গ ।গত তিন দশকে এইডস’র জন্য কোনো ওষুধ খাননি তিনি। কিন্তু তবুও সম্পূর্ণ আরোগ্য লাভ করেছেন তিনি।

গবেষকরা মনে করছেন, লারিন সেই বিরলতম একজন মানুষ যার শরীর ওষুধ ছাড়াই এইচআইভি ভাইরাসকে আটকাতে পারে। জিন বিশ্লেষণ করে দেখা গিয়েছে, নতুন কোনও কোষে সমক্রমণ ছড়ানো বন্ধ করতে ভাইরাসটিকে আটকে রেখেছে লারিনের শরীর।

ক্যালিফোর্নিয়ার আরো দুই বাসিন্দার খোঁজ দিয়েছে এই গবেষণা। টিমোথি ব্রাউন এবং অ্যাডাম কাস্তিল্লেজো নামের ওই দুই ব্যক্তিও এইডস থেকে আরোগ্য লাভ করেছেন। কিন্তু তাদের ক্ষেত্রে ক্যান্সার চিকিৎসার জন্য বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট করা হয়েছিল, তার ফলেই এই রোগমুক্তি। কিন্তু এসব কিছুই করেননি লরিন।

গবেষকদের দল আরও ৬৩ জনকে চিহ্নিত করেছেন যারা এইচআইভিকে নিয়ন্ত্রণে রেখেছেন যাতে তা না ছড়াতে পারে। অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপির পরে নতুন করে সংক্রমিত হননি এমন ব্যক্তিরও সন্ধান পেয়েছেন গবেষকরা। ফলে এই ঘটনাক্রমে এক নতুন সম্ভাবনার দরজা খুলছে বলে মনে করছেন গবেষকরা।

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের এইডস বিশেষজ্ঞ স্টিভ ডিকসের বলেন, এখান থেকে বোঝা যাচ্ছে এইডসের বিষয়ে বহু কল্পকাহিনী চালু রয়েছে। অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপিতেও একজন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারেন। পাশাপাশি এও বোঝা যাচ্ছে ইমিউন সিস্টেম সক্রিয় থাকলে এইডস প্রতিরোধ সম্ভব।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ