জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিতা-পুত্রের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন বাবা ইনতাজ আলী (৫০) ও তার ছেলে ফিরোজ মিয়া (১৯)। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গোবিন্দনগর গ্রামে এই ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে , সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো। বৃষ্টির মধ্যে গোবিন্দনগর গ্রামের মৃত হাতেম মণ্ডলের ছেলে কৃষক ইনতাজের সেচপাম্পের তার ছিড়ে যায়। দুপুরে ইনতাজের ছেলে ফিরোজ ছেঁড়া তার মেরামত করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। এসময় চিৎকার শুনে ছেলেকে বাঁচাতে বাবা ইনতাজ ছুটে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই বাবা এবং হাসপাতালে নেওয়ার পথে ছেলের মৃত্যু হয়।
পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম মানিক বিষয়টি নিশ্চিত করে বলেন, সেচপাম্পের ছেঁড়া তার মেরামত করতে গিয়ে পিতাপুত্রের মৃত্যু হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051