মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিমতলা আবাসন হাউজিংয়ে বিদ্যুতের খুঁটি পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুইজন নিহত হয়েছেন। রোববার (২৭ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নে মির্জাকান্দা নিমতলা আবাসন হাউজিংয়ে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভাওসার গ্রামের মৃত গনি মিয়ার ছেলে তোলা মিয়া (৫০) ও টাঙ্গাইলের মধুপুর উপজেলার জলছত্র গ্রামের মৃত শিতলের ছেলে পলাশ (৪৫)। এরা দীর্ঘদিন ধরে নিমতলা আবাসন হাউজিংয়ে কর্মরত ছিলেন।
কেয়াইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশ্রাফ আলী জানান, নিহত দুইজন প্রায় পাঁচ বছর যাবত মাসিক বেতনে নিমতলা আবাসন নামে একটি হাউজিং কোম্পানিতে কর্মরত ছিলেন। রোববার বিকেলে বিদ্যুতের খুঁটি পরিষ্কার করার সময় তারের সঙ্গে লেগে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যান।
সিরাজদিখান থানা পুলিশের অফিসার ইনচার্জ মো.মুজাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে গিয়ে বিষয়টি দেখছি।
এ বিষয়ে জানতে নিমতলা আবাসন হাউজিং কোম্পানির একাধিক কর্মকর্তাকে কল দিলেও কেউ রিসিভ করেননি।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051