
নোয়াখালীতে বিদুৎস্পৃষ্টে মো.তৌহিদুল ইসলাম (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত শিশুর বড় রবিউল ইসলাম রবি (৯) গুরুতর আহত হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কবিরহাট পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের ফতেজঙ্গপুর গ্রামে এ ঘটনা ঘটে।
হতাহতরা একই গ্রামের দুলা মিয়ার বাড়ির নুরুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে নিজেদের বাড়ীর পাশের একটি সুপারি গাছের নিচে খেলা করার সময় দুই ভাই সুপারি গাছ বেয়ে ঘরের টিনের ওপর উঠার চেষ্টা করে। এসময় দুই ভাই টিনের ওপর উঠলে বিদ্যুৎস্পৃষ্টে নিচে পড়ে গিয়ে গুরুত্বর আহত হয়। পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তৌহিদুলকে মৃত ঘোষণা করেন। আহত রউিলকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে বসত ঘরে যাওয়া বিদ্যুৎতের তার থেকে তাদের ঘরের ওপরের টিন বিদ্যুতায়িত হয়েছিল। গাছ বেয়ে তারা টিনে উঠলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এ ঘটনা ঘটেছে। নিহতের মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/আর