নোয়াখালীর চাটখিল উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদি-নাতি মারা গেছে। নিহতরা হলেন- উপজেলার পরকোট ইউনিয়নের পূর্ব পরকোট গ্রামের জালাল আহমেদের স্ত্রী মোসাম্মৎ হায়াতের নেছা (৭৫) ও একই গ্রামের হাসান আহমেদের ছেলে জিহাদ হোসেন (৮)।
বৃহস্পতিবার (১০ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ৩নং পরকোট ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের পূর্ব পরকোট গ্রামে একটি ধান খেতে পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে হায়াতের নেছা তার নাতিকে নিয়ে একটি বাড়িতে ওষুধ নিয়ে যাচ্ছিলেন। এ সময় ধান খেতে জিহাদুল ইসলাম বিদ্যুৎপৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে যান। তাকে পড়ে থাকতে দেখে দাদি হায়াতের নেছা বাচ্চাটিকে স্পর্শ করলে বিদ্যুৎপৃষ্ট হয়ে তিনিও ঘটনাস্থলে মারা যান।
পরকোট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাহার আলম মুন্সি বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি চাটখিল থানার পুলিশকে অবহিত করা হয়েছে। স্থানীয় এলাকাবাসী ধান খেত থেকে মরদেহ উদ্ধার করে বাড়িতে এনে রাখে।
চাটখিল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল ওয়াহেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051