ময়মনসিংহের ফুলপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় একটি গরুও মারা যায়। নিহতরা হলেন- ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের কুঠুরাকান্দা গ্রামের গরু ব্যবসায়ী ইদ্রিস আলী (৬২) ও তাঁর ছেলে আব্দুল মালেক (২৮)। বুধবার বেলা ৩টার দিকে উপজেলার পশ্চিম ঠাকুরবাখাই গ্রামে এ ঘটনা ঘটেছে।
এলাকাবাসী জানান, ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের কুঠুরাকান্দা গ্রামের গরু ব্যবসায়ী ইদ্রিস আলী ও তাঁর ছেলে আব্দুল মালেক বুধবার দুপুরে পশ্চিম ঠাকুরবাখাই গ্রামে গরু কিনতে আসেন। সেখান থেকে গরু কিনে ট্রলীতে উঠানোর সময় একটি গরু দৌড়ে পাশের মাঠে চলে যায় এবং সেখানে ছিড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে যায়।
এসময় ছেলে আব্দুল মালেক গরুটিকে বাঁচাতে গেলে সে বিদ্যুতের তারে জড়িয়ে যান। পরে পিতা ইদ্রিস আলী ছেলেকে বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুতের তারে জড়িয়ে যান। এতে ঘটনাস্থলেই বাবা ইদ্রিস আলী ও ছেলে আব্দুল মালেকের মৃত্যু হয়। গরুটিও বিদ্যুৎপৃষ্টে মারা যায়।
স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাবা-ছেলের লাশ উদ্ধার করে। এছাড়াও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরু বিক্রেতা সুজন মিয়া আহত হন। এলাকাবাসীর অভিযোগ, চার দিন ধরে বিদ্যুতের তার ছিড়ে পড়ে থাকলেও না সরানোর কারণে এ দুর্ঘটনা ঘটে।
ফুলপুর থানার অফিসার ইনচার্জ ইমারত হোসেন গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত পিতা-পুত্রের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051