কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারে টেকনাফে বিদ্যুৎস্পর্শে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও দুজন। বৃহস্পতিবার সন্ধ্যায় শাহপরীর দ্বীপের দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- রমিদা বেগম (২৮) ও কলিম উল্লাহ (২৪)। আহত দুজন হলেন- নাইমা আক্তার (৪) ও বকিয়া আক্তার (১৪)।
নিহতের স্বজনরা জানান, দক্ষিণপাড়া এলাকার আবদুল আমিনের বাড়িতে বিদ্যুৎ লাইনের তার ছিড়ে ঘরের টিনের ওপর পড়ে। এতে জানালার লোহার গ্রিল বিদ্যুতায়িত হয়। এ সময় গ্রিলের সংস্পর্শে এসে দুজন ঘটনাস্থলেই মারা যান।
এ সময় আরও দুজন আহত হয়। তাদের টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা এসআই জায়েদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051