নীলফামারীর ডোমার উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে মোঃ রাব্বি ইসলাম (২০) নামের এক মটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। সে জোড়াবাড়ি ইউনিয়নের হলহলিয়া এলাকার মোঃ খয়রুদ্দিনের ছেলে। এসময় আরো দুই জন আরোহী আহত হয়। শুক্রবার রাত নয় টার দিকে জোড়াবাড়ি ইউনিয়নের ওকরাবাড়ি এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হলহলিয়া এলাকার রাব্বি, আনোয়ারুল ইসলামের ছেলে রিপন ইসলাম (১৭) ও মোঃ খোকা মিয়ার ছেলে মোঃ পলাশ (১৭) সকালে পঞ্চগড়ে চা বাগানে বেড়াতে যায়। সন্ধ্যায় সময় তারা সেখান থেকে বাড়ি রওনা দেয়। ফেরার পথে ওকরাবাড়ি এলাকায় মটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতিক খুঁটিতে ধাঁক্কা লাগে।
এসময় এলাকাবাসী তাদের উদ্ধার করে পাশ্ববর্তী দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। রাব্বির অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ডোমার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051