নীলফামারীর জলঢাকায় বিদ্যুতায়িত হয়ে এক মাছচাষির মৃত্যু হয়েছে। ৪২ বছর বয়সী গোলাম আযম উপজেলা শহরের দক্ষিণ কাজিরহাট এলাকার বাসিন্দা ছিলেন।
স্থানীয়রা জানান, বৃষ্টিতে পুকুরের পাড় ধসে গেলে মঙ্গলবার বিকেলে পানি নিষ্কাশনের জন্য সেখানে যান গোলাম। এ সময় সেচপাম্পের তারে বিদ্যুতায়িত হন তিনি। তাৎক্ষণিকভাবে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জলঢাকা পৌরসভার মেয়র ইলিয়াস হোসেন বাবলু বলেন, ‘তিনি মাছের প্রজেক্ট করতেন। ওই পুকুরের পাশে থাকা বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হয়ে মারা যান গোলাম আযম। তিনি স্ত্রী এবং দুই সন্তান রেখে গেছেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051