বিদেশিকর্মী নিয়োগের ক্ষেত্রে আগের বিধিনিষেধ উঠিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া সরকার। এর আগে বিভিন্ন খাতে স্থানীয়দের কর্মসংস্থান বাড়াতে বিদেশিকর্মী নেওয়ার ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছিল। গতকাল বৃহস্পতিবার সেই বিধিনিষেধ উঠে নিয়েছে দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
গত মাসে বলা হয়েছিল অবকাঠামো, কৃষি ও ফসল আবাদের ক্ষেত্রে বিদেশি শ্রমিক নেওয়া সীমিত করে দেওয়া হবে। করোনার কারণে স্থানীয় লোকজনের বেকারত্ব বাড়ার পর এমন সিদ্ধান্ত নিয়েছিল মালয়েশিয়া। দেশটির মানবসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, গত জুলাই মাসে ৬৭ হাজার স্থানীয় ও চার হাজার ৭০০ বিদেশি শ্রমিক কাজ হারিয়েছেন।
এক বিবৃতিতে মন্ত্রী সারাভানান মুরুগান বলেন, কিছু নিয়োগদাতা প্রতিষ্ঠান বিদেশি শ্রমিক নেওয়ার প্রয়োজনের কথা জানিয়েছে। কাজেই দেশের বাইরে থেকে শ্রমিক নিয়োগের ক্ষেত্রে সরকারের নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে তারা সরকারের কাছে অনুরোধ জানান।
তবে বৈধভাবে মালয়েশিয়ায় কাজের অনুমোদন আছে এমন শ্রমিককে নেওয়ার আগে স্থানীয়দের নিয়োগের প্রতি গুরুত্ব দিতে প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন মন্ত্রী।
ভিন্নবার্তা/এসআর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051