তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দু’টিতেই হেরে সফরকারী পাকিস্তানের বিপক্ষে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। শেষ ম্যাচে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষে বাবর আজমদের মুখোমুখি টাইগাররা। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।
তবে শুরুটা মোটেও ভালো হয়নি টাইগারদের। পাঁচ রান করে সাজঘরে ফেরেন নাজমুল হোসেন শান্ত। ইনিংসের দ্বিতীয় ওভারে শাহনেওয়াজ দাহানির বলে বোল্ড আউট হন তিনি। ৫ বলে ৫ রান করেন শান্ত। এরপর দলীয় ৩৭ রানে বিদায় নেন শামিম হোসাইন।
প্রথম দুই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে খেললেও শেষ ম্যাচে তিন পরিবর্তন এনেছে বাংলাদেশ। টেস্টের প্রস্তুতির জন্য দলে নেই সাইফ হাসান। তার বদলে জায়গা করে নিয়েছেন শামিম হোসাইন। ইনজুরির কারণে খেলবেন না দুই পেসার মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম। তাদের বদলে একাদশে জায়গা করে নিয়েছেন নাসুম আহমেদ ও অভিষিক্ত শহিদুল ইসলাম।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051