ওপার বাংলার তারকা সাংসদ নুসরাত জাহানের সঙ্গে যশ দাশগুপ্তের প্রেম সম্পর্ক নিয়ে গুঞ্জন রয়েছে। যা নিয়ে স্বামী নিখিল জৈনের সঙ্গে যে নুসরাতের দাম্পত্য সম্পর্কে চিড় ধরেছে, তা কারো অজানা নয়।
তবে এসব ইস্যুকে পাত্তা দিতে নারাজ নুসরাত। তিনি বিতর্কে কান দিতে চান না। এর মধ্যে বুধবার ইনস্টাগ্রাম ওয়ালে ইফতারের ছবি পোস্ট করলেন এই নায়িকা। ইনস্টাগ্রাম স্টোরিতে ইফতারের সাজানো থালা হাতে ধরে মেক-আপহীন ছবি পোস্ট করেন নায়িকা। সাদা ওড়নায় মাথা ঢাকা, সোফার উপর হাসি মুখে বসে আছেন তিনি।
জানা গেছে, প্রতিবছরই নিয়ম মেনে রোজা পালন করেন নুসরাত। এই নায়িকা সর্বধর্ম সমন্বয়ের আদর্শে বিশ্বাসী। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সুরে সুর মিলিয়ে তিনি বারবার বলে থাকেন, ধর্ম যার যার, উৎসব সবার।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051