
বয়ে যাক ঈদ আনন্দ প্রাণ থেকে প্রান্তর এ স্লোগানকে সামনে রেখে ঢাকাস্থ ভোলা জেলার অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে ভোলা জেলা নাগরিক ফোরাম কেন্দ্রীয় কমিটি। শুক্রবার রাজধানীর মোহাম্মদপুর গ্রাফিক আর্টস্ ইন্সিটিটিউটে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। অন্যদিকে, একই দিনে কমিটির কেন্দ্রীয় নেতৃবৃন্দর উদ্যোগে মোহাম্মদপুর নুরজাহান রোডে পিৎজা স্কয়ারে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় দেশবাসী ও সংগঠনের সাবেক সভাপতিসহ সকল সদস্যবৃন্দদের জন্য বিশেষভাবে দোয়া করা হয়।
লেন, সংগঠনের এসময় উপস্থিত ছিলেন, পদেষ্টা মো: সালাউদ্দিন, কেন্দ্রীয় সভাপতি হাজী মুক্তার হোসেন, সিনিয়র সহ সভাপতি মিজানুর রহমান মুন্না, সহ-সভাপতি নাদিম খান, সাইদুল ইসলাম, মনিরুল ইসলাম বাচ্চু, মো: সাইদ লিটন, সহ সাধারন সম্পাদক মো: মিজানুর রহমান মামুন, সাংগঠনিক সম্পাদক মো: নবী আলম, সহ সাংগঠনিক সম্পাদক মো: আবদুর রহমান সাদ্দাম, ধর্ম সম্পাদক মো: জামাল উদ্দিন,সদস্য কেএম রিয়াজ উদ্দিন। এছাড়াও মো: আকতার হোসেন ওয়াদুদ, পালোয়ান মোর্শেদ (রিপন), হাছান মাহমুদ, মো: আবু হাসান মোল্লা, মো: সবুজ মিয়া প্রমূখ ।
আলোচনা সভায় ভোলার গরিব ও অসহায় মানুষদের সহযোগিতায় বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়ে কেন্দ্রীয় নেতারা বলেন, বর্তমান করোনা ভাইরাসের মহামারিতে ভোলার অসহায় মানুষদের যতটুকু সম্ভব ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আমাদের এ সংগঠনের মতো বিত্তবানরাও এভাবে এগিয়ে আসলে ভোলার অবহায় মানুষরা ভালভাবে ঈদ উদযাপন করতে পাবে।
নেতারা আরো বলেন, সংগঠনটি অতিতেও ভোলা জেলার গরিব দুঃখি মানুষের পাশে ছিল ভবিষ্যতেও থাকবে। তবে সংগঠনের একার পক্ষে ভোলার অসহায় মানুষদের সব ধরনের সহযোগিতা করা সম্ভব নয়। এক্ষেত্রে বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান নেতারা।
ভিন্নবার্তা/এমএসআই