1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বিডিজেএ’র সভাপতি আমীন, সাধারণ সম্পাদক মাহবুব সৈকত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২০ ১২:১৫ pm

বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট এসোসিয়েশন (বিডিজেএ) এর সভাপতি হিসেবে পুনরায় দায়িত্ব পেলেন নেক্সাস টেলিভিশনের কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর আমীন আল রশীদ ও সাধারণ সম্পাদক হিসেবে মাই টিভির সিনিয়র রিপোর্টার মাহবুব সৈকত।

শনিবার সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে একটি রেস্টুরেন্টে সংগঠনের বার্ষিক সাধারণ সভা শেষে আগামী দুই বছরের জন্য নতুন এ কমিটি ঘোষণা করা হয়।

১৫ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি তারিকুল ইসলাম মাসুম (চ্যানেল আই), রিশান নাসরুল্লাহ (বাংলাভিশন), যুগ্ম সাধারণ সম্পাদক (অর্থ) সানবির রুপল (সময় টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক (সাধারণ) রাজু হামিদ (নাগরিক টিভি), সাংগঠনিক সম্পাদক মাহবুব জুয়েল (এশিয়ান টিভি), দপ্তর ও প্রচার সম্পাদক – ফাহিম মোনায়েম (বৈশাখী টিভি), ক্রীড়া ও সাংস্কৃতি সম্পাদক – লাইজুল ইসলাম (আমাদের সময় ডট কম), প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক – নাদিরা জাহান (চ্যানেল ২৪), প্রযুক্তি ও কল্যাণ সম্পাদক- বোরহান উদ্দিন (ঢাকা টাইমস)। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন এম এম বাদশা (বাংলা টিভি), শফিকুল ইসলাম শামীম (এটিএন বাংলা), মেহেদী সিকদার (আনন্দ টিভি) ও মিজানুর রহমান মিন্টু (সময় টিভি)।
কমিটি ঘোষনা করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান, বিডিজেএ এর উপদেষ্টা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আবু জাফর সূর্য, তাকে সহায়তা করেন, বিডিজেএর উপদেষ্টা, বাংলাভিশনের বার্তা সম্পাদক বদরুল আলম নাবিল ও সংগঠনের উপদেষ্টা, সাংবাদিক মানিক লাল ঘোষ।
২০১৪ সালে প্রতিষ্ঠার পর দ্বিতীয় মেয়াদে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ১৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
রাজধানীতে মূলধারার গণমাধ্যমে কর্মরত বরিশাল বিভাগের সাংবাদিকদের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, ঐক্য ও ভাতৃত্ববোধ কাজে লাগিয়ে পরস্পরের সুবিধা-অসুবিধায় পাশে থাকা এবং মানবতার কল্যাণে সামাজিক কর্মকাণ্ডে অবদান রাখার উদ্দেশ্যে ২০১৪ সালে এই সংগঠন গড়ে তোলা হয়।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ