রাজধানী আদাবরের সন্ত্রাসী গ্রুপ 'বিডিএসকে' গ্যাংয়ের প্রধান আকাটা হৃদয়সহ ৮ সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)। শনিবার (২৮ জানুয়ারি) রাতে রাজধানীর বিভিন্ন জায়গা ও ফরিদপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় দেশি ও বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়।
র্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, আদাবরের সন্ত্রাসী গ্রুপ 'বিডিএসকে' গ্যাংয়ের প্রধান আকাটা হৃদয়সহ ৮ জন সদস্যকে আটক করা হয়েছে। রোববার (২৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলন এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051