লালমোহনের গজারিয়া পাংগাশিয়া স্কুল এন্ড কলেজ ময়দানে বুধবার রাতের ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের ২১ তম অধিবেশনের সমাপনী অধিবেশনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত কোরানিক সায়েন্স গভেষক ডক্টর আল্লামা লুৎফর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নন্দিত ইসলামি সংগীত শিল্পী এডভোকেট রোকনুজ্জামান।
পশ্চিম চরউমেদ ইউপি চেয়ারম্যান ও পাঙ্গাসিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু ইউসুফের সভাপতিত্বে শিল্পী রোকনুজ্জামান মনোমুগ্ধকর ইসলামি সংগীত পরিবেশন করেন। বিশেষ অতিথি হিসেবে তাফসির পেশ করেন ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওঃ ফজলুল করিম, চরফ্যাশন মুসলিমিয়া প্রস্তাবিত আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ রুহুল আমিন প্রমুখ। প্রধান অতিথির আলোচনায় উঠে আসে বর্তমান করোনা ভাইরাস সংক্রমণের কথা। তিনি কোরআনের বিজ্ঞান ভিত্তিক গভেষনাধর্মী বিশ্লেষণ সাবলীল ভাষায় তুলে ধরেন। এসময় লালমোহন উপজেলা ও পার্শবর্তী উপজেলা থেকে হাজারো আলেম ওলামা সহ সর্বস্তরের জনতা ছুটে আসেন তাঁর জ্ঞানগর্ভ আলোচনা শোনার জন্য। ততক্ষনে মাহফিলটি মহাসম্মেলনে রুপ নেয়। তিনি তার আলোচনায় ভাইরাস থেকে দুনিয়ার মানুষকে মুক্তি পেতে ইসলামের সুশীতল ছায়া তলে এসে ইসলাম ধর্মের সকল নির্দেশনা মেনে চলার আহবান জানান।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051