ভারতের পূর্ব দিল্লিতে আঁততায়ির গুলিতে জিতু চৌধুরি (৪২) নামে বিজেপির এক নেতা খুন হয়েছেন।বুধবার (২০ এপ্রিল) সন্ধ্যায় দিল্লির ময়ুর বিহারে তার বাড়ির সামনে থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় ময়ুর বিহারে তার বাড়ির সামনে গুলিবিদ্ধ ও রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন এক কনস্টেবল। পরে তাকে উদ্ধার স্থানীয় হাসপাতালে নিয়ে যান ওই কনস্টেবল। কিন্তু কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে পৌঁছার আগেই তিনি মারা গিয়েছেন।
পুলিশের এক বিবৃতিতে বলা হয়, জিতু চৌধুরিকে গুলি করা হয়েছে। ঘটনাস্থল কয়েক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ স্ক্যান করছে। হত্যাকারীরা পলাতক।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051