প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন চলমান করোনা মহামারির ঊর্ধ্বগতিতে আদালতের বিচারক ও আইনজীবীদের কালো কোট ও গাউন পরিধান করার প্রয়োজনীয়তা নেই বলে নির্দেশনা দিয়েছেন । মঙ্গলবার (৩০ মার্চ) প্রধান বিচারপতির নির্দেশনাটি গণমাধ্যমকে নিশ্চিত করেন সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান।
নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশের প্রধান বিচারপতির সঙ্গে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিগণের আলোচনাক্রমে এই সিদ্ধান্ত হয় যে, পরিবর্তিত পরিস্থিতে বিচারকবৃন্দ এবং আইনজীবীবৃন্দ ক্ষেত্রমতো সাদা শার্ট বা সাদা শাড়ি/সালোয়ার কামিজ ও সাদা নেক ব্যান্ড/কালো টাই পরিধান করবেন। এ ক্ষেত্রে কালো কোট এবং গাউন পরিধান করার প্রয়োজনীয়তা নেই। এই নির্দেশনা বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং দেশের সব অধস্তন আদালতে অবিলম্বে কার্যকর হবে।
এর আগে ২০২০ সালের জুলাই ও আগস্ট মাসে পৃথক পৃথক বিজ্ঞপ্তিতে কালো কোট-গাউন পরার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল সুপ্রিম কোর্ট প্রশাসন। তবে করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় একই বছরের ১৬ নভেম্বর কালো কোট-গাউন পরা বাধ্যতামূলক করা হয়েছিল।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051