1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বিগ বস ওটিটি জিতলেন দিব্যা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১ ১০:৩৬ am

‘বিগ বস ওটিটি’ জিতলেন ভারতীয় টিভি অভিনেত্রী দিব্যা আগরওয়াল। শনিবার রাতে বিগ বস ওটিটির গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। বিজয়ী হওয়ার দৌড়ে ছিলেন পাঁচ টপ ফাইনালিস্ট— শমিতা শেঠি, প্রতীক সহজপাল, দিব্যা আগরওয়াল, নিশান্ত ভাট ও রাকেশ বাপাট। তবে শেষ হাসি হাসলেন দিব্যাই। পথম রানার আপ হয়েছেন নিশান্ত। তৃতীয় অভিনেত্রী শিল্পা শেঠির বোন অভিনেত্রী শমিতা শেঠি।

ফাইনালের দিন নিজেকে প্রতিযোগিতা থেকে সরিয়ে নেন প্রতীক। এর ফলে বিগ বসের যে সিজনটি টিভিতে সম্প্রচারিত হবে, সেই সিজনে সরাসরি এন্ট্রি হয়ে যায় তার।

একই সঙ্গে দিব্যা বিজয়ী হওয়ায় তিনিও পেয়ে যান সালমান খান সঞ্চালিত এবারের বিগবস সিজনে সরাসরি এন্ট্রি।
এখানেই শেষ নয়, পুরস্কার হিসেবে ট্রফির পাশাপাশি দিব্যা পেয়েছেন ২৫ লাখ রুপি।

এবারই প্রথম ওটিটি প্ল্যাটফর্মে ‘বিগ বস’ অনুষ্ঠিত হয়। সঞ্চালনায় ছিলেন নির্মাতা করন জোহর। গ্র্যান্ড ফিনালেতে বিশেষ অতিথি ছিলেন জেনেলিয়া ডিসুজা ও রিতেশ দেশমুখ। সূত্র: হিন্দুস্তান টাইমস
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ