রাজধানীর শেরে বাংলা নগর এলাকায় বিকাশ এজেন্টকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায় চারজন ও বিকাশ হ্যাকিং প্রতারক চক্রের ৯ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিএমপির উপ-কমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন জানান, বিকাশ এজেন্টকে কুপিয়ে টাকা ছিনতাইের ঘটনায় ও বিকাশ অ্যাকাউন্ট হ্যাক করে অর্থ তুলে নেওয়া প্রতারক চক্রের ৯জনসহ মোট ১৩ জনকে আটক করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান ডিসি ওয়ালিদ।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051