রমজান মাসে বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের চাহিদা পূরণে সিএনজি স্টেশনের সময়সূচি আবারও পরিবর্তন করা হয়েছে।
জ্বালানি বিভাগ জানায়, দ্বিতীয় রোজা থেকে স্টেশনগুলো বিকালে ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা বন্ধ রাখা হবে। ৬ এপ্রিল পর্যন্ত এই নিয়মে বন্ধ থাকবে স্টেশনগুলো।
নতুন নির্দেশনায় বলা হয়, পবিত্র রমজান মাসে বিদ্যুৎ চাহিদার দৈনিক পিক আওয়ারে গ্যাস বিতরণ নেটওয়ার্কে সম্ভাব্য স্বল্প-চাপ পরিস্থিতি চলছে। এই সংকট নিরসনের লক্ষ্যে দ্বিতীয় রমজান থেকে ৬ এপ্রিল পর্যন্ত সিএনজি স্টেশনগুলোর বন্ধের সময়কাল সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টার পরিবর্তে বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা বন্ধ রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
এদিকে, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে মহাসড়কে যাত্রী সাধারণের যাতায়াতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্য জ্বালানি সরবরাহের সুবিধার্থে ৭ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত সিএনজি স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
অন্যদিকে, ১৯ এপ্রিল থেকে আবার আগের মতো সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি স্টেশনগুলো বন্ধ রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051