বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে বিকালে বৃষ্টি বাড়তে পারে।লঘুচাপের প্রভাবে গত কয়েক দিনের তুলনায় শুক্র ও শনিবার সারাদেশে বৃষ্টিও বেশি থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা, পায়রা সমুদ্রবন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
লঘুচাপের প্রভাবে রাজধানীতে গত রাতে ও আজ সকালে সামান্য বৃষ্টি হয়েছে। তবে বিকালের দিকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। একই কারণে উপকূলীয় এলাকায় ঘণ্টায় ৪১ থেকে ৬০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
শুক্রবার আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক গণমাধ্যমকে বলেন, সারাদিনই আকাশ মেঘলা রয়েছে। রাজধানীতে গত রাতে ও আজ সকালে সামান্য বৃষ্টি হয়েছে। বিকালের দিকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051