লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ঝালঙ্গী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোঁড়া রাবার বুলেটের আঘাতে আবুল কালাম আজাদ (৩০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম আজাদ ওই ইউনিয়নের ঝালঙ্গী গ্রামের জয়নুল আবেদীনের ছেলে।
বিজিবি ও পাটগ্রাম থানা পুলিশ জানায়, আবুল কালাম আজাদসহ ৫-৬ জনের একটি দল সীমান্তের ৮৪৮ নম্বর মেইন পিলারের ৭ নম্বর সাব পিলারের নিকট দিয়ে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় গরু আনতে যায়। এসময় কুচবিহার জেলার ১৪০ বিএসএফ ব্যাটালিয়নের ডোরাডাবরী ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের লক্ষ্য করে রাবার বুলেট ছুঁড়ে।
বিএসএফ’র বুলেট লেগে আবুল কালাম আজাদ গলায় ও মাথায় আঘাত পান। পরে সহযোগীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুরে নেওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে আবুল কালামের মৃত্যু হয়।
এ বিষয়ে রংপুর ৬১ বিজিবি অধিনায়ক লে:কর্নেল মোজাম্মেল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, ‘নিহত আবুল কালামের মরদেহ পাটগ্রাম থানায় রয়েছে।’
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051