মহামারী করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সেবায় দীর্ঘ একবছর খুলনা মহানগর বিএনপি প্রতিষ্ঠিত কলসেন্টার সোমবার (২৬ জুলাই) দুপুর ১২টায় আরও দুটো অক্সিজেন সিলিন্ডার ও মাস্ক অনুদান হিসেবে গ্রহন করা হয়। আমেরিকা প্রবাসি শহীদ আনোয়ার তার বন্ধু পরিবেশবাদী মাহবুব আলম বাদশার মাধ্যমে একটি ও সাতক্ষীরা নিবাসী মিসেস আইভীর একটি অক্সিজেন সিলিন্ডার ও গ্লোবাল খুলনার চেয়ারম্যান শাহ মামুনুর রহমান তুহিন স্বেচ্ছাসেবকদের জন্য মাস্ক প্রদান করায় উপস্থিত নেতৃবৃন্দ দাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও মহান রাব্বুল আলামিনের কাছে দাতাদের দীর্ঘায়ু কামানা করেন। এ সময় নেতৃবৃন্দ সমাজের বিত্তবানদের মানবতার সেবায় এগিয়ে আসার আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মহানগর ষবাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, সেকেন্দার জাফরুল্লাহ খান সাচ্চু, অধ্যক্ষ তারিকুল ইসলাম, রেহানা আকতার, অধ্যাপক আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ, মহিবুজ্জামান কচি, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, মিজানুর রহমান মিলটন, সিরাজুল ইসলাম লিটন, মাহবুব আলম বাদশা, এড. রফিকুল ইসলাম, সাজ্জাত হোসেন জিতু, শেখ আল মামুন, কাওসারী জাহান মঞ্জু, আলমগীর হোসেন, মো. শাহিন প্রমূখ।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051