বিএনপির মহাসমাবেশ ঘিরে সংঘর্ষের জের ধরে দলটির নেতাকর্মীদের গ্রেফতারে উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সেই সঙ্গে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে অংশগ্রহণমূলক নির্বাচনের উপায় বের করার কথা বলেছে।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেল রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে এ আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, বাংলাদেশে আট হাজারের বেশি বিরোধী নেতাকর্মী গ্রেফতারে উদ্বেগ জানাচ্ছি। প্রতিটি মামলায় অবশ্যই ন্যায়বিচার হতে হবে।
সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে জোসেপ বোরেল বলেন, আমরা সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকতে উৎসাহিত করি।
তিনি আরও বলেন, অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য একটি শান্তিপূর্ণ উপায় বের করা খুবই গুরুত্বপূর্ণ, যা গণতন্ত্র, মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার জন্য সহায়ক হবে।
গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে এক পুলিশ সদস্য ও যুবদলের এক নেতা নিহত হন।
এরপর থেকে ঢাকাসহ সারা দেশে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করছে পুলিশ। ওই ঘটনার পর থেকে গতকাল শনিবার পর্যন্ত আট দিনে দলটির অন্তত ৭ হাজার ৮৩৫ নেতাকর্মী গ্রেফতার হয়েছেন।
গ্রেফতারদের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ পর্যায়ের অন্তত সাতজন নেতা রয়েছেন।
Concerned by the arrest of over 8,000 opposition activists in Bangladesh. Justice must be served in all cases.
We encourage all parties to refrain from violence.
Vital to find a peaceful way to participatory elections, conducive to democracy, human rights & fundamental freedoms
— Josep Borrell Fontelles (@JosepBorrellF) November 5, 2023
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051